একজন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে উঠতে হলে খেলাধূলার কোন বিকল্প নেই। বিশেষ করে ফুটবল খেলা আমাদের দেশে জনপ্রিয় একটি খেলা। বাংলাদেশে ভাল ফুটবল খেলোয়াড়ের অভাব থাকলেও বর্তমানে তরুণ অনেক খেলোয়াড় সৃষ্টি
হচ্ছে। এক সময় যারা ভাল খেলত অথচ আজ তাদের অনেকেই অসচ্ছল মানবেতর জীবন
যাপন করছেন। এসব অসচ্ছল ফুটবল খেলোয়াড়দের সরকারি ভাবে সহায়তা করা উচিত।
বাংলাদেশ পাটকল কর্পোরেশনের পরিচালক, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ সভাপতি, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আরিফ খান জয়
শনিবার সন্ধ্যায় কেন্দুয়া পৌর শহরের শান্তিবাগ এলাকার একটি বাসায় স্থানীয় সাংবাদিক ও ফুটবল খেলোয়াড়দের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।
শনিবার সন্ধ্যায় কেন্দুয়া পৌর শহরের শান্তিবাগ এলাকার একটি বাসায় স্থানীয় সাংবাদিক ও ফুটবল খেলোয়াড়দের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।
এ সময় কেন্দুয়া প্রেসকাবের সভাপতি আনিছুর রহমান আনজু, রিপোর্টার্স কাবের সাবেক সভাপতি মো: লুৎফুর রহমান ভূইয়া, সাংবাদিক সমরেন্দ্র
বিশ্বশর্মা ও ফুটবলার রবিন সহ অন্যান্য সাংবাদিক ও ফুটবল খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
প্রতিবেদন : জিয়াউর রহমান জীবন, কেন্দুয়া।
No comments:
Post a Comment